তৃতীয় পরিসরের e-স্কুল বিভাগে আপনাকে স্বাগত। বিদ্যায়তনিক চর্চার বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা এবং সৃজনশীলতার সঙ্গে তার ক্রম-বর্ধমান দূরত্বের কারণেই, ২০১৫ সালে পথ চলা শুরু করে তৃতীয় পরিসর। সেদিক থেকে বলতে গেলে, e-স্কুলের এই উদ্যোগ আমাদের স্বপ্ন-প্রকল্পের বাস্তবায়ন যেন। বিদ্যায়তনের বিকল্প হিসেবে নয়, তার পরিপূরক হিসেবেই আমরা তৈরি করার চেষ্টা করছি একটি আন্তর্জালিক পাঠশালা, যা তথাকথিত পাঠক্রমকে অতিক্রম করতে যেমন সাহায্য করবে, তেমনি সংক্রম ঘটাবে এমন সব ভাবনার, যার অনুক্রমে হয়তো একদিন পাওয়া যাবে ‘সময়’-বদলের অন্য কোনো ভাষ্য।






